সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হলেও মাঝের এক কর্মদিবসকে অতিরিক্ত ছুটি দেওয়ার বিষয়টি এখন সরকারের বিবেচনায় রয়েছে।
 

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস। ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান জানিয়েছেন, ২২ অক্টোবর অতিরিক্ত ছুটি দেওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় চিন্তা করছে। তবে এর বিনিময়ে পরবর্তী কোনো শনিবারে অফিস খোলা রাখার বিষয়ও বিবেচনায় থাকবে।
 

তিনি জানান, এ বিষয়ে একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
 

২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগের সুযোগ পাবেন।