সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

 

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
 

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা এয়ারবাস কিনছি। ১০টি কিনছি। ইনশা আল্লাহ, অক্টোবরে চুক্তি হয়ে যাবে।”
 

সংবাদ সম্মেলনে বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তির বিষয়েও কথা বলেন তিনি। মন্ত্রীর তথ্য অনুযায়ী, বোয়িংয়ের সঙ্গে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। তবে চুক্তি স্বাক্ষর হলেও সব উড়োজাহাজ একসঙ্গে দেশে আসবে না।
 

তিনি জানান, চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালে দেশে আসবে। ২৫টি উড়োজাহাজ সরবরাহে প্রায় ১১ থেকে ১২ বছর সময় লাগতে পারে। উড়োজাহাজ দেশে আসার পর পর্যায়ক্রমে এর মূল্য পরিশোধ করা হবে; এখনই পুরো অর্থ পরিশোধ করতে হচ্ছে না।
 

মন্ত্রী বলেন, আগামী ২৫ থেকে ৩০ বছরে দেশের এভিয়েশন খাতের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়েই এসব উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
 

কোন দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে উড়োজাহাজ কেনা হবে, সেটি সরকারের নিজস্ব সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য উপযোগী উড়োজাহাজ বিবেচনা করেই ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
 

দেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী ইথিওপিয়ার উদাহরণ দেন। তিনি বলেন, বাংলাদেশের তুলনায় কম জিডিপি থাকা সত্ত্বেও ইথিওপিয়ার এয়ারলাইনস ১৬৭টি উড়োজাহাজ নিয়ে পরিচালিত হচ্ছে এবং দেশটির অর্থনীতিতে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে।