সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শারমিনের, চার ধাপ পিছিয়ে মারুফা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শারমিনের, চার ধাপ পিছিয়ে মারুফা

স্পোর্টস ডেস্ক

 

আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি করেছেন শারমিন আক্তার। এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলার পর ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন তিনি।
 

ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৫ বলে অপরাজিত ৪৬ রান করেন শারমিন। তার এই ইনিংসের প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শারমিনের ওপরে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি আছেন ২০ নম্বরে। এ ছাড়া সোবহানা মোস্তারি ৪২, স্বর্ণা আক্তার ৫৯ এবং দিলারা আক্তার ৬২ নম্বরে রয়েছেন।
 

বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে উন্নতি করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের পর দুই ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৯ নম্বরে। অন্যদিকে চার ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমেছেন পেসার মারুফা আক্তার। রাবেয়া খান রয়েছেন ১৯ নম্বরে এবং সুলতানা খাতুন যৌথভাবে আছেন ৩৫ নম্বরে।
 

এদিকে নারী টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চারানি। ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন মেগান শাটের ৮০৬ পয়েন্টের রেকর্ড। এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন ভারতীয় এই স্পিনার।
 

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সেরা পাঁচে ফিরেছেন ভারতের স্মৃতি মান্ধানা। একই ম্যাচে ৭৯ রান করা রিচা ঘোষ তিন ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন।