সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফিলিপাইনকে রুখে দুই গোলের ঘাটতি পুষিয়ে পয়েন্ট পেল পাকিস্তান

ফিলিপাইনকে রুখে দুই গোলের ঘাটতি পুষিয়ে পয়েন্ট পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
 

 

ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে পাকিস্তান। দুই গোলে পিছিয়ে পড়েও ফিলিপাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ১৯৮তম র‍্যাঙ্কিংয়ের দলটি। র‍্যাঙ্কিংয়ে ৬২ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে এই ড্রয়ে আসরে প্রথম পয়েন্ট পেল পাকিস্তান।
 

সি জালাক হারুপাত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের ওপর চাপ তৈরি করে ১৩৫তম র‍্যাঙ্কিংয়ের ফিলিপাইন। ২৪ মিনিটে স্যানড্রো রেয়েসের গোলে এগিয়ে যায় তারা। আট মিনিট পর পেনাল্টি থেকে বিজর্ন ক্রিস্টেনসেন ব্যবধান দ্বিগুণ করেন।
 

দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৪৭ মিনিটে আলী আকবর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করে পাকিস্তানকে ম্যাচে ফেরান। এরপর ৬৯ মিনিটে আব্দুল সামাদ আরশাদের গোলে সমতায় ফেরে পাকিস্তান।
 

শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের জন্য আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা।
 

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪-০ গোলে হেরেছিল পাকিস্তান। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে চতুর্থ স্থানে রয়েছে দলটি। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে পাকিস্তান।