সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় এমপি এনামুল হকের পরিদর্শন কক্ষ উদ্বোধন

পটিয়ায় এমপি এনামুল হকের পরিদর্শন কক্ষ উদ্বোধন

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:



চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সরকারি বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১২ আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম।
 

এর আগে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পরিদর্শন কক্ষটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, সমবায় কর্মকর্তা মো. শফিউল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।
 

এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, মোরশেদুল শফি হিরু, পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, কৃষক দলের দক্ষিণ জেলা সদস্য সচিব মীর জাকের আল রায়হান সোহেল, হাবিবুর রহমান রিপন, বুলবুল আহমদ নান্নু, মো. আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

উদ্বোধন শেষে এমপি এনামুল হক এনাম বলেন, “এই পরিদর্শন কক্ষের মাধ্যমে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। আশা করি, এর ফলে জনগণের সেবার মান আরও বৃদ্ধি পাবে।”
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, এই পরিদর্শন কক্ষের মাধ্যমে সংসদ সদস্যের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যোগাযোগ আরও সুসংহত হবে। এর ফলে জনগণের সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধির সমন্বয় আরও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

সংশ্লিষ্টদের মতে, সংসদ অধিবেশন না থাকাকালে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন সরকারি কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরিতে এ ধরনের পরিদর্শন কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।