সর্বশেষ সংবাদ — পাতা ৩৯৪
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। পরে বিজিবিও মিষ্টি দিয়ে তাদের শুভেচ্ছার প্রতিদান জানায়। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিএসএফের হিলি ক্যাম্পের কমান্ডার রোহিত শর্মা বিজ...
কুড়িগ্রামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জাগো বাহে তিস্তা বাঁচাই সমাবেশ
"তিস্তা নদী এখন প্রশস্ত ৮ কিলোমিটার চওড়া। তিস্তার চায়না বলেছিল এটাকে গ্রান্ড পয়েন্ট দিয়ে দেড় কিলোমিটারে নিয়ে আসবে। তাহলে কত হেক্টর জমি আমাদের চাষাবাদে আসতো? তারা এখানে স্যাটেলাইট শহর করবে। ফাইভ স্টার হোটেল করবে। ইকোনিমিক্যাল জোন করবে। হাউজিং করবে। পর্যটনের জন্য ক্ষেত্র বিস্তার করবে। সাংহাই নদীকে যেমন দৃষ্টিনন্দন করে তুলেছে ঠিক সেই রকম তিস্তা...
এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে 'এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫' এর সমাপনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। অ...
হাঁড় কাঁপানো ঠান্ডায় স্থবির কুড়িগ্রামের জনজীবন
কুড়িগ্রামে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষরা। টানা ছয়দিন ধরে জেলায় সূর্যের দেখা মিলছে না। বিকেল হতেই নেমে আসে অন্ধকার। এছাড়া হিমশীতল বাতাসে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষণ সুবল চন্দ্র সরকার জানান, আজ (রোববার)...
চিলমারীতে আজ শুরু হতে যাচ্ছে, উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ
ঢাকা প্রেস হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ হাট ও ঘাট ইজারা প্রথা বাতিল, নদী ভাঙনরোধ, কৃষকের সাথে আলোচনার ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণসহ ১২ দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ। গণড়াখান পরবর্তী এই প্রথম কৃষকরা তাদের দাবি দাওয়া নিয়ে সহাসমাবেশে হাজির হচ্ছেন। এতে পাবনা, সিরাজগঞ্জ, জামালপুরসহ উত্তরবঙ্গের সব গুলো জেল...
কুড়িগ্রাম মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার নামে নির্যাতনের অভিযোগ
‘আমার বাবা-মা আমাকে কুড়িগ্রামের রাজারহাটের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠায় চিকিৎসার জন্য। কিন্তু সেখানে গিয়ে আমি নির্যাতনের শিকার হই। ওখানে তারা প্রায় প্রতিদিনই আমাকে মারত। হাত পা, মুখ বেঁধে মারত। মারার সময় সাউন্ড বক্স বাজিয়ে মারে যেন চিৎকার বাইরে না যায়। তাদের নির্যাতনের কারণে আমি আমার বাম কানে শুনি না।’ এমন অভিযোগ তুলেছেন কুড়িগ্রাম মাদকাসক্তি...
চট্টগ্রামে দায়সারা ও জোড়াতালির আয়োজন জাতীয় গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে বালক(অ-১৭) পাঁচলাইশ জোন, রানার্স আপ-বন্দর জোন।
বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রাম করে কি লাভ হল...! এই যেন দায়সারা ও জোড়াতালির এবং বাজেট ছাড়ের পর্ব, আজ দুপুরে ২য় খেলায় বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচলাইশ জোন। এই আয়োজনে বেশ কিছু বিষয়ে চরম অগোছালো, অনিয়ম এবং সমন্বয়ের বিশাল অভিযোগ উঠেছে। উদ্ধোধন দিবস থেকে শুরু করে প্রায়ই অভিযোগ নিয়ে আয়োজক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়...
দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক সড়ক দূর্ঘটনায় আহত
সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সিনিয়র সদস্য ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব হাবিবুর রহমান হাবিব শনিবার দুপুরে সদরের বাঁকালস্থ আলিপুর ফিলিং স্টেশনের সামনে ট্রাক-মটরসাইকেল সড়ক দূঘটনায় আহত হয়ে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু শারিরীক সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন স...
উত্তরা ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠান ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে তার প্রতিনিধি হিসেবে বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা, শিক্ষা মন্ত্রনালয়) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্ত...
অ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে ভোলা সরকারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান
শিক্ষার উন্নয়নে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামের ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী ২৫ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্...
চট্টগ্রামের খুলশী এলাকায় ডিজেএফআই পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১২
চট্টগ্রামে ডিজেএফআই সদস্য পরিচয়ে ডাকাতির সময় ১২ জনকে আটক করেছে খুলশী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) সাড়ে ১১ টায় নগরীর খুলশীর আবাসিক এলাকায় একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করি। তা...
কর্ণফুলীতে শ্রমিক দলের অফিস ভাঙচুর, আসামি গ্রেফতারে ওসিকে হুশিয়ারি দিলেন শ্রমিক দলের সভাপতি!!
চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা শ্রমিক দলের অফিস ভাঙচুরের ঘটনায় শ্রমিক দল সভাপতি তৈয়বুল আলম আঙ্কুর মেম্বার কর্ণফুলী থানার ওসিকে কঠোর হুশিয়ারি দিয়েছেন। যদিও হুশিয়ারির দিন রাতেই শ্রমিক দলের অফিস ভাঙচুরের অভিযোগে মোহাম্মদ আলী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কর্ণফুলী থানার শিকলবাহার সিডিএরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।...
শিশু মিশকাতের বাড়ি ফেরা হলো না
পথচলার এক হৃদয়বিদারক ঘটনায় বাড়ি ফেরা হলো না শিশু মিশকাতুল ইসলামের। মাত্র ১০ বছর বয়সী মিশকাতকে গত মাসে তার বাবা, হাফেজ আবু ছালেক, চট্টগ্রামের চন্দনাইশের উত্তর হাসিমপুর হিফজুল কুরআন ফাউন্ডেশন মাদরাসায় ভর্তি করেন, তার স্বপ্ন ছিল ছেলেকে বাবার মতো কুরআনে হাফেজ হিসেবে গড়ে তোলার। শুক্রবার (২৪ জানুয়ারি) ছিল মনু মিয়া ফকিরের বার্ষিক ওরশ, এবং মিশকাত তার ম...
হাসিনার দালালদের উৎখাত করেই নির্বাচনে যেতে হবে: মাহফুজ আলম
ফ্যাসিস্ট শাসনকে টিকিয়ে রাখা কোনো প্রতিষ্ঠান রেখে নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, "ফ্যাসিবাদ হাসিনার দালালদের উৎখাত করেই আমাদের নির্বাচনে যেতে হবে।" শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহ...
যেনতেন নির্বাচনের জন্য জীবন দেয়নি মানুষ: রফিকুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, "যেনতেন নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি। হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেনি। দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।" শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি অনার্স কলেজ...
মিয়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ট্রলার জব্দ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা দিয়ে পাচারকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ...
ড. ইউনূসের ব্যক্তিত্ব ধরে রাখার আশা প্রকাশ: সেলিমা রহমান
ঢাকা প্রেস নিউজ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস তার ব্যক্তিত্ব অক্ষুণ্ণ রাখবেন। শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, “ড. ইউনূসকে আমরা সম্মান করি। সারা বিশ্বে তার ব্যক্তিত্ব ও সম্মানের অবস্থান অত্যন...
নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে আবারও রাস্তায় নামতে হবে: গয়েশ্বর
ঢাকা প্রেস নিউজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংস্কারের নামে যদি কুসংস্কার চাপিয়ে দেওয়া হয়, তবে তা প্রত্যাখ্যান করতে হবে। নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনে আবারও রাস্তায় নামা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এ কথা...






























