মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয়: ইসি আবুল ফজল

নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয়: ইসি আবুল ফজল

ঢাকা প্রেস নিউজ

 

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা নির্বাচন কমিশনের হাতে নয়। প্রধান উপদেষ্টা যেমন উল্লেখ করেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে যেকোনো সময় নির্বাচন হতে পারে। এ জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ করা হবে।
 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

তিনি আরও বলেন, “যে সময়েই নির্বাচন হোক, আমাদের একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা প্রয়োজন। অভিযোগ মুক্ত ভোটার তালিকা তৈরি করতে আমাদের কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কাজ চালানো হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী খসড়া তালিকা প্রস্তুত হলে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।”
 

ভোটার তালিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক এবং দ্বৈত ভোটারের মতো সমস্যা এড়াতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে এসব সমস্যার সমাধান করে একটি নির্ভুল তালিকা তৈরির কাজ চলছে।
 

ইসি সানাউল্লাহ আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য এবং প্রশ্নহীন নির্বাচন আয়োজন করা। এর জন্য প্রথম শর্ত হলো স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা।”