মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জাগো বাহে তিস্তা বাঁচাই সমাবেশ

কুড়িগ্রামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জাগো বাহে তিস্তা বাঁচাই সমাবেশ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 
"তিস্তা নদী এখন প্রশস্ত ৮ কিলোমিটার চওড়া। তিস্তার চায়না বলেছিল এটাকে গ্রান্ড পয়েন্ট দিয়ে দেড় কিলোমিটারে নিয়ে আসবে। তাহলে কত হেক্টর জমি আমাদের চাষাবাদে আসতো?  তারা এখানে স্যাটেলাইট শহর করবে।  ফাইভ স্টার হোটেল করবে।  ইকোনিমিক্যাল জোন করবে।  হাউজিং করবে। পর্যটনের জন্য ক্ষেত্র বিস্তার করবে।  সাংহাই নদীকে যেমন দৃষ্টিনন্দন করে তুলেছে ঠিক সেই রকম তিস্তা নদীর জায়গায়ও দৃষ্টি নন্দন করে গড়ে তুলবে।  কিন্তু  শেখ হাসিনার  এসব কথা ভাল লাগে নাই।’  


 

কুড়িগ্রামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জাগো বাহে তিস্তা বাঁচাই সমাবেশ



শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার আয়োজন সরকারী মীর ইসমাঈল হোসেন ডিগ্রী কলেজ মাঠ এক সমাবেশে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

 

কুড়িগ্রামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জাগো বাহে তিস্তা বাঁচাই সমাবেশ — ছবি ২



তিনি আারও বলেন,দেশে ও বিদেশের গণমাধ্যমে যদি প্রচার হয় তিস্তা পাড়ের মানুষ তিস্তা নদী সংরক্ষনের জন্য পানির ন্যয্য হিস্যা জন্য ঐক্যবদ্ধ হয়েছে তাহলে যে কোন সরকার বাধ্য হবে এ দাবী মানতে। দাবী আদায়ের জন্য হামার রংপুরকে বাঁচানোর জন্য ১৭ ও ১৮ ফেব্রুয়ারী কর্মসূচী দেন তিনি। এসময়  কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস প্রমুখ।

 

কুড়িগ্রামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জাগো বাহে তিস্তা বাঁচাই সমাবেশ — ছবি ৩


 

সমাবেশ অন্যান্য বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নি:স্ব হচ্ছেন। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্থ হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিৎস্যা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিৎস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচীর ঘোষণা করা হয়।

 

কুড়িগ্রামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জাগো বাহে তিস্তা বাঁচাই সমাবেশ — ছবি ৪


 

শনিবারের সমাবেশ সফল করতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তিস্তা নদীর পাড়ের হাজারো মানুষ যোগদান করেন।