মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মিয়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ট্রলার জব্দ

মিয়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ট্রলার জব্দ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-



 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা দিয়ে পাচারকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।
 

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
 

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধের সৈকত পয়েন্ট দিয়ে মিয়ানমারে নিত্যপণ্যসহ বিভিন্ন মালামাল পাচারের খবর পায় কোস্টগার্ড। এ খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার নির্দেশ দেওয়া হয়। তবে পাচারকারীরা ট্রলারটি গোলারচর পয়েন্টে ফেলে পালিয়ে যায়।
 

ট্রলারে তল্লাশি চালিয়ে পাওয়া পণ্যের মধ্যে ছিল—৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পেঁয়াজ, ১৪ বস্তা রসুন, ৩০ বস্তা লোহার পেরেক, ১৫ কার্টন টিনের পেরেক, ৭৭টি টিন এবং ৩৪ কেজি চা পাতা।
 

উদ্ধার করা ট্রলার ও মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট শাকিব মেহবুব।