মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

আইনশৃঙ্খলার অবনতির পেছনে পুলিশের মন্থর গতি দায়ী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলার অবনতির পেছনে পুলিশের মন্থর গতি দায়ী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হিসেবে পুলিশের কাজের মন্থরতাকে দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

রোববার (২৬ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে পুলিশের সংখ্যা পর্যাপ্ত। তবে, তাদের কাজের ধীরগতির কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।”
 

গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের প্রসঙ্গে তিনি বলেন, “তখন প্রায় ২ হাজার ২শ আসামি পালিয়ে যায়। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে ইতোমধ্যে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও ৭০০ জন আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যেসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে অপরাধ করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
 

কারাগারের উন্নত সেবা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “জরুরি হটলাইন সেবার মাধ্যমে বন্দিদের অবস্থান, প্যারোলে মুক্তি, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎ এবং কথোপকথনের সময়সূচি সম্পর্কে স্বজনরা জানতে পারবেন। এই হটলাইন ব্যবস্থায় আন্দোলনে আহত শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হবে।”
 

উপদেষ্টার মতে, এই উদ্যোগ কারাগারের সেবা কার্যক্রম আরও স্বচ্ছ এবং জনবান্ধব করে তুলবে।