মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 


ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন রোববার স্থানীয় এম.এন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। সম্মেলনে শ্লোগান ছিল- টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার।


সংগঠনের জেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইবিডব্লিউএফর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার চেয়ারম্যান একেএম রফিকুন্নবী, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, আইবিডব্লিউএফ রংপুর ও দিনাজপুর অঞ্চলের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ হক্কানী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাইবান্ধা শাখার এসএভিপি শাখা প্রধান মো. রাশেদুল করিম, আইবিডব্লিউএফ রংপুর জোনের সেক্রেটারী মো. জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সম্পাদক মো. আবুল বাছেদ মন্ডল। 


শেষে মো. ইসমাইল হোসেনকে সভাপতি ও মির্জা শহিদুল ইসলাম বেগ মুরাদকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।