মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ড. ইউনূসের ব্যক্তিত্ব ধরে রাখার আশা প্রকাশ: সেলিমা রহমান

ড. ইউনূসের ব্যক্তিত্ব ধরে রাখার আশা প্রকাশ: সেলিমা রহমান

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস তার ব্যক্তিত্ব অক্ষুণ্ণ রাখবেন।
 

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 

সেলিমা রহমান বলেন, “ড. ইউনূসকে আমরা সম্মান করি। সারা বিশ্বে তার ব্যক্তিত্ব ও সম্মানের অবস্থান অত্যন্ত উচ্চ। ছাত্র-জনতা তাকে দুঃসময়ে চেয়ারে বসিয়েছে। আমরা আশা করি, তিনি এর সঠিক প্রতিদান দেবেন।”
 

সরকারের সমালোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে। আমরা সমালোচনা করি দেশের কল্যাণে এবং সরকারের কার্যক্রম সফল করার লক্ষ্যে। এসব সমালোচনা তাদের গ্রহণ করতে হবে।”
 

বাকস্বাধীনতার অধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের শাসনামলে সমালোচনার কোনো সুযোগ ছিল না। কেউ সমালোচনা করলেই জেল-জুলুম করা হতো। বাকস্বাধীনতা বলতে কিছুই ছিল না।”
 

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, “আওয়ামী লীগের শাসনে মানবাধিকার নিশ্চিহ্ন হয়েছে। ফেসবুকে কিছু লিখলে পুলিশ বাড়িতে গিয়ে গ্রেপ্তার করত। ক্ষমতা ধরে রাখার জন্য তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। ধানের শীষে ভোট দেওয়ায় অনেক গৃহবধূকে নির্যাতনের শিকার হতে হয়েছে।”
 

তিনি আরও বলেন, “জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা। এই আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়েছিল দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। এই লক্ষ্য অর্জনে আমাদের প্রায় ৫০০ নেতাকর্মী জীবন দিয়েছেন।”