বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৫:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার অন্যতম আসামি সাইদুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ভাষানটেক থানা পুলিশ

চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার অন্যতম আসামি সাইদুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ভাষানটেক থানা পুলিশ

ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-



মিরপুরের বেনারশি পল্লী থেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাইদুল (২৩) কে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ডিএমপির ভাষানটেক থানা পুলিশ।

 

শনিবার (২৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০০:৪৫ ঘটিকায় মিরপুরের বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সাইদুলের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
 

ভাষানটেক থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইদুল আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সাইদুলকে গ্রেফতার করে। এ সময় সাইদুলের পরিহিত প্যান্টের পকেট হতে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাইদুলের বিরুদ্ধে ভাষানটেক থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে।
 

প্রসঙ্গত, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাতে আলাউদ্দিন মন্টু (২২) নামের এক যুবককে রাম দা দিয়ে কুপিয়ে ও পিস্তল দিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. আলাউদ্দিনের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে ডিএমপির ভাষানটেক থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।গ্রেফতারকৃত সাইদুল এ মামলার ১৭নং এজাহারনামীয় আসামি। 
 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযানে অব্যাহত রয়েছে।