মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চিলমারীতে আজ শুরু হতে যাচ্ছে, উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ

চিলমারীতে আজ শুরু হতে যাচ্ছে, উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  



হাট ও ঘাট  ইজারা প্রথা বাতিল, নদী ভাঙনরোধ, কৃষকের সাথে আলোচনার ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণসহ ১২ দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ।


 

চিলমারীতে আজ শুরু হতে যাচ্ছে, উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ



গণড়াখান পরবর্তী এই প্রথম কৃষকরা তাদের দাবি দাওয়া নিয়ে সহাসমাবেশে হাজির হচ্ছেন। এতে পাবনা, সিরাজগঞ্জ, জামালপুরসহ উত্তরবঙ্গের সব গুলো জেলা থেকে কৃষকরা আসছেন। ইতিমধ্যে শত শত নৌকা প্রস্তুত হচ্ছে। চরাঞ্চল গুলোতে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। প্রতিদিন কুড়িগ্রাম জেলার হাট গুলোতে সভা হচ্ছে। লক্ষ লক্ষ লিফলেট বিতরণ হচ্ছে। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে পোস্টার ও দেয়াল লিখন। চলছে ঐতিহাসিক জোড়গাছ হাট সংলগ্ন ডাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা স্টেডিয়াম প্রস্তুত করার কাজ। উলিপুর ভাওয়াইয়া একাডেমিতে চলছে সাংস্কৃতিক পর্বের মহড়া। এছাড়া গাইবান্ধার সাঁওতাল শিল্পীরাও অংশ নেবেন। ঢাকা থেকে আসবেন অভিনেত্রী নওশাবা আহমেদ ও অভিনেতা দীপক সুমনের তীরন্দাজ নাই মল।

২৬ জানুয়ারি চিলমারীতে অনুষ্ঠিত কৃষক মহাসমাবেশে থাকছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, বাংলা একাডেমীর মহাপরিচালক মাহবুব মোর্শেদ, জাতীয় শিক্ষাকস ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সদস্য রাখাল রাহা, বাংলাদেশ তুমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ। এছাড়া জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ দেশবরেণ্য লেখক-বুদ্ধিজীবীগণ। কৃষক মহাসমাবেশের আহ্বায়ক নাহিন হাসান নলেজ বলেন, গণঅত্যুখানে ও প্রণিকদের উত্থান আপনারা দেখেছেন। সংস্কার কমিশন তাদের বিষয়ে কথা হয়েছে। কৃষক শক্তির উপস্থিতি দেখেননি বলে তুমি সংস্কারের কথা আপনারা ভুলে গেছেন। বাংলাদেশ থেকে যেন কৃষকরা নাই হয়ে গেছে। এই সহাসমাবেশে কৃষকরা জানান দেবে তাদের উপস্থিতির মাধ্যমে।