সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুয়েট উপাচার্যের ওপর হামলার নিন্দা জানালেন ঢাবি উপাচার্য

কুয়েট উপাচার্যের ওপর হামলার নিন্দা জানালেন ঢাবি উপাচার্য

ঢাকা প্রেস নিউজ

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
 

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। ঢাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম গণমাধ্যমে উপাচার্যের বিবৃতিটি পাঠান।
 

বিবৃতিতে ঢাবি উপাচার্য বলেন, সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, বিশেষ করে শিক্ষকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি কুয়েট উপাচার্যের ওপর হামলাসহ সাম্প্রতিক সব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 

তিনি আরও বলেন, যেকোনো মতপার্থক্য ও বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। পাশাপাশি, তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।