সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে ১১ গ্রাম হেরোইন ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ০২।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে ১১ গ্রাম হেরোইন ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ০২।

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই(নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নাটকঘরলেন রোডের জনৈক রতন বসাক এর চায়ের দোকানের সামনে হইতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় ১১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফিরোজ (৪০), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-আকুয়া (জনৈক সোহরাব সাহেবের বাড়ীর পাশে), ওয়ার্ড নং-২৭, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন পয়ারকান্দি বাইপাস গোরস্থান মোড় আলিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২১.৪৫ ঘটিকায় ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিন মিয়া (৩০), পিতা মৃতঃ আব্দুর রশিদ, মাতা-মোছাঃ বানেছা খাতুন, সাং-পয়েরকান্দি নতুন বাজার, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

 

উদ্ধারকৃত ১১ গ্রাম হেরোইন ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে  কোতোয়ালী মডেল ও মুক্তাগাছা  থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।