সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৫:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা।

 

এছাড়া দিবসটি উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের ন্যায় এবারও পরম মমতায় বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি, বেদী ও বিদ্যালয়ের মাটির ভবনের দেয়ালে আলপনা একেছে শিক্ষার্থীরা।

 

এ উপলক্ষে এক সপ্তাহ থেকেই শিক্ষার্থীরা কিছুটা দূরের জমি থেকে মাটি নিয়ে এসে মাটির দেয়ালগুলো লেপেপুছে তকতকে করে। এছাড়া শহীদ মিনার বেদী তৈরি করে। এরপর সেগুলোতে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকনের বিষয় ছিল ইচ্ছেমত, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিষয় জাতীয় পতাকা ও চতুর্থ-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ছিল শহীদ মিনার। অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে রচনা প্রতিযোগিতার। বিজয়ীদের আগামীকাল অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে।