সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৬:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ময়মনসিংহে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহের সহযোগিতায় সিলভার ক্যাসেল রিসোর্ট, ময়মনসিংহে "দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ" বিষয়ক কর্মশালা২০ফেব্রুয়ারি বৃহস্পতিবার  অনুষ্ঠিত হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব,  নাসিমুল গনি  এর সভাপতিত্বে কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল,মোঃ আসাদুজ্জামান  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর,  মোহাম্মদ তাজুল ইসলাম  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন  বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, মোঃ মোখতার হোসেন ও রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ,ড. মো: আশরাফুর রহমান। 

 

কর্মশালায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মাহবুবুর রহমান।  উক্ত কর্মশালায় ময়মনসিংহ  বিভাগের চার জেলার বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।