সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৫:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা: মানতে হবে যেসব নিয়ম

সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা: মানতে হবে যেসব নিয়ম

ঢাকা প্রেস নিউজ

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে প্রবেশের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে, যেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নীতিমালার আলোকে সচিবালয়ে প্রবেশের নিয়মগুলো নিম্নরূপ:

(১) কার্ডধারী কর্মকর্তা ও কর্মচারীদের সচিবালয়ে প্রবেশের আগে দেহ আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও ব্যাগেজ স্ক্যানারের মাধ্যমে নিরাপত্তা যাচাই করতে হবে।

(২) শুধুমাত্র নির্দিষ্ট গেইট দিয়ে কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার করে প্রবেশ করতে হবে।

(৩) গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রেও ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কার্ড স্ক্যান করে অনুমতি নিতে হবে।

(৪) কিউআর কোডধারী ব্যক্তিরা গেইটে স্থাপিত কিউআর কোড রিডারের মাধ্যমে স্ক্যান করে প্রবেশের অনুমতি পাবেন।

(৫) গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রেও কিউআর কোড স্ক্যানিং বাধ্যতামূলক।

(৬) প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে অন্যান্য আধুনিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হতে পারে।

(৭) দর্শনার্থীরা অনুমোদিত মন্ত্রণালয়/বিভাগ ব্যতীত অন্যত্র যেতে পারবেন না এবং নির্ধারিত সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করতে হবে। তাদের গতিবিধি প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

(৮) নিরাপত্তা তল্লাশির জন্য স্ক্যানার, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি, আন্ডার ভেহিকল সার্ভিল্যান্স সিস্টেম, ভেপার ডিটেক্টর ও প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে।

(৯) অনুমোদিত যানবাহন কারিগরি যন্ত্রের মাধ্যমে তল্লাশি করে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হবে।

(১০) কোনো ব্যক্তি অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা ব্যক্তিগত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। তবে কর্তৃপক্ষের অনুমোদিত নিরাপত্তাকর্মীদের জন্য সরকারি অস্ত্র এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
 

স্থায়ী প্রবেশ পাসের যোগ্যতা:

  • সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী।
  • সচিবালয়ের বাইরে কর্মরত উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা।
  • অবসরপ্রাপ্ত সচিবগণ।
  • মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিবর্গের একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব।
  • সচিবালয়ে কর্মরত কেন্দ্রীয় পরিবহন পুলের গাড়িচালক।
     

অস্থায়ী প্রবেশ পাসের যোগ্যতা:

  • সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত ব্যক্তিবর্গ।
     

নতুন নীতিমালার মাধ্যমে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও আধুনিক প্রযুক্তিনির্ভর করা হয়েছে, যা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।