সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

শহীদ দিবসে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

শহীদ দিবসে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

ঢাকা প্রেস নিউজ

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সাতটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে এবং রোড ডাইভারশন কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন।
 

যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা

ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে জনসমাগমের কারণে যান চলাচল সীমিত করা হবে। এ জন্য মূলত সাতটি স্থানে সড়ক বন্ধ থাকবে।
 

যে সকল সড়কে যান চলাচল বন্ধ থাকবে:

  • শাহবাগ ক্রসিং
  • নীলক্ষেত ক্রসিং
  • শহীদুল্লাহ হল ক্রসিং
  • হাইকোর্ট ক্রসিং
  • চানখাঁরপুল ক্রসিং
  • পলাশী ক্রসিং
  • বকশিবাজার ক্রসিং
     

এই নিষেধাজ্ঞা আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ৩টা পর্যন্ত কার্যকর থাকবে।
 

শ্রদ্ধা নিবেদন রুট নির্দেশনা

অমর একুশে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকারীদের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করেছে ডিএমপি।

🔹 প্রবেশ পথ:

  • পলাশী ক্রসিং → ভাস্কর্য ক্রসিং → জগন্নাথ হল ক্রসিং → কেন্দ্রীয় শহীদ মিনার

🔹 প্রস্থান পথ:

  • রোমানা ক্রসিং → দোয়েল চত্বর → নির্ধারিত গন্তব্য
     

এছাড়া, শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, চানখাঁরপুল, পলাশী এবং বকশীবাজার ক্রসিংয়ে রোড ডাইভারশন কার্যকর থাকবে।
 

সাধারণ জনগণকে এসব নির্দেশনা অনুসরণ করার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।