সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৬:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ফুলবাড়িয়া উপজেলা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ফুলবাড়িয়া  উপজেলা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলাপ্রতিনিধি:-

 

পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন, ফুলবাড়িয়া, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ফুলবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মেহেরুননাহার এর নেতৃত্বে উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

 

উক্ত অভিযানে উপজেলার রঘুনাথপুর নামক এলাকায় অবস্থিত মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স তরফদার ব্রিক্স , মেসার্স থ্রি স্টার ব্রিক্স, মেসার্স রজব ব্রিকস, মেসার্স সোনালী ব্রিকস, মেসার্স শামিম ব্রিক্স,  কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লংঘন করায় প্রতিটি ইটভাটাকে পাঁচ লক্ষ করে মোট ত্রিশ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে জানান।