সর্বশেষ সংবাদ — পাতা ৩৫৪
পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েল
অনলাইন ডেস্ক:- গাজার পর ইসরায়েল এখন পশ্চিম তীরে হামলা আরও তীব্র করেছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের দক্ষিণে অবস্থিত সিলওয়ান শহরের আল-বুস্তান পাড়ায় ইসরায়েলি বাহিনী দুটি ভ্রাম্যমাণ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ওয়াফা সংবাদ সংস্থার বরাত দিয়ে স্থানীয় সূত্র জানিয়েছে, তিন মাস আগে ওই এলাকায় ইসরায়েলি কর্তৃপক্ষ দুটি পরিবারকে বাড়ি ভেঙে দেওয়ার পর সেখান...
হাইকোর্ট ব্যারিস্টার সুমনের জামিন আবেদন খারিজ করেছেন
ঢাকা প্রেস নিউজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার মিরপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্...
চাঁদপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি:- চাঁদপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এক ভাড়াটিয়া দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। স্ত্রীর মরদেহ ফ্লোরে এবং স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতরা হলেন, সবুজ আহমেদ (৪০) এবং তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। তারা ৫-৬ মাস ধরে শাহজাহান পাটোয়ার...
জয় বাংলা ক্লাবের সভাপতি এখন বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর মহিপুর থানার জয় বাংলা ক্লাবের সভাপতি এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাকিব মুসুল্লি এখন সাভার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়, এবং তাতে তাকে যুগ্ম...
নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চার চোর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার রাফিউল ইসলাম, মাঝিপাড়া এলাকার রকি ইসলাম, চকআমহাটি এলাকার শাহজাহান ও নলডাঙ্গা উপজেলার বৈদ...
সাতজন পদোন্নতি পেয়ে সচিব হলেন
ঢাকা প্রেস নিউজ সাতজন অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব পদে উন্নীত হয়েছেন। এই পদোন্নতির পর তাদের সাতটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে...
বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, সাতদিনের রিমান্ডে
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার সাধুপাড়া গ্রাম থেকে বাস ডাকাতির মূল পরিকল্পনাকারী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর আশুলিয়া থানার ধানসোনা এলাকার পশ্চিম পলাশবাড়ি থেকে তার ভাই রাজ...
একদিন নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রী হতে পারেন: শফিকুল আলম
ঢাকা প্রেস নিউজ অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফি...
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
অনলাইন ডেস্ক:- সারা দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিসচা সাভার শাখার আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান। ইলিয়াস কাঞ্চন...
নাঈমুল ইসলাম খান ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা প্রেস নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন তাঁর স্ত্রী নাসিমা খান মন্টি ও তিন মেয়ে—লাবিবা নাঈম খান, যুলিকা নাঈম খান এবং আদিভা নাঈম খান। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুর্নীতি দমন কমি...
নাহিদ ইসলামের পদত্যাগপত্রে কী লেখা ছিল?
ঢাকা প্রেস নিউজ অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লেখেন, “আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্...
রাজপথে থাকার প্রয়োজনেই পদত্যাগ করেছি: নাহিদ ইসলাম
ঢাকা প্রেস নিউজ সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেন, "আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এবং সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি।" মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ...
নাহিদের পদত্যাগের পর সারজিসের বার্তা: রাজপথে স্বাগতম, সহযোদ্ধা
অনলাইন ডেস্ক অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। তার পদত্যাগের পর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা ব্যাপক সাড়া ফেলেছে। মঙ্গলবার দুপুরে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ন...
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ
ঢাকা প্রেস নিউজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আরও উন্নত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতকাল (সোমবার) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ন...
সেনাপ্রধানের সতর্কবার্তা: ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
ঢাকা প্রেস নিউজ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশবাসীকে সতর্ক করে বলেছেন, "আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে যেন কেউ না বলেন যে, আমি সতর্ক করিনি। যদি আমরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে একসাথে কাজ না করি, কাদা ছোড়াছুড়ি, হানাহানি ও সংঘাত চলতে থাকে, তাহলে আমাদের দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।" মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন...
পিলখানা হত্যাকাণ্ড: সেনাপ্রধানের স্পষ্ট বার্তা
ঢাকা প্রেস নিউজ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ‘এই বর্বরতা কোনো সেনাসদস্য করেনি। এটি সম্পূর্ণভাবে তদানীন্তন বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। এখানে কোনো ‘যদি’ বা ‘কিন্তু’ নেই। বিচারিক কার্যক্রম দীর্ঘ ১৬-১৭ বছর ধরে পরিচালিত হয়েছে। যারা শাস্তি পেয়েছে, তারা শাস্তির যোগ...
৬ বিঘা জমিতে ইরি চাষ করতে পারছেন না কৃষক মোজাহেদুল
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:- প্রতিপড়্গের বাঁধার মুখে ৬বিঘা জমিতে ইরিধান চাষ করতে পারছেন না গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের অসহায় কৃষক মোজাহেদুল ইসলাম বাবলু। এমনকি প্রতিপক্ষের হুমকিতে সেচপাম্পের মালিক আব্দুল করিমও তার জমিতে পানি সেচ দিচ্ছেন না। ফলে ন্যায় বিচারের আশায় তিনি প্রভাবশালীদের দুয়ারে দুয়ারে ঘুরছেন।...
একদিন ম্যানেজ করলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি
ঢাকা প্রেস নিউজ রোজার মাস ধীরে ধীরে কাছাকাছি চলে এসেছে। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে। সে অনুযায়ী, সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। গত বছর ১৭ অক্টোবর ঈদুল ফিতরের জন্য পাঁচ দিনের ছুটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যা আগে ছিল ৩ দিন। ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্র...






























