সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাঈমুল ইসলাম খান ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নাঈমুল ইসলাম খান ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা প্রেস নিউজ

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন তাঁর স্ত্রী নাসিমা খান মন্টি ও তিন মেয়ে—লাবিবা নাঈম খান, যুলিকা নাঈম খান এবং আদিভা নাঈম খান।
 

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
 

দুদকের উপপরিচালক ও মামলার অনুসন্ধান কর্মকর্তা আফরোজা হক খান আদালতে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে ঘুষ বা অবৈধ উপায়ে অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। এই অর্থের উৎস গোপন রাখতে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের নামে ১৬৩টি ব্যাংক হিসাবে মোট ৩৮৬ কোটি টাকা জমা, ৩৭৯ কোটি টাকা উত্তোলন এবং বর্তমানে ৮ কোটি ৭৬ লাখ টাকা স্থিতি থাকার তথ্য পাওয়া গেছে।
 

এছাড়া, অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে স্থানান্তর (মানিলন্ডারিং) ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে দুদক দুই সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করে। তদন্তের একপর্যায়ে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছাড়ার চেষ্টা করেছেন। ফলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে—এই আশঙ্কায় তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।