সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৭:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

গাইবান্ধায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুর গ্রেপ্তার

গাইবান্ধায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুর গ্রেপ্তার

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছাউনিয়া গ্রামে মঙ্গলবার সকাল ৬টার দিকে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ঝরনা বেগম (১৯)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ ঝরনা বেগম রামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে এবং ছাউনিয়া গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে আশিকের স্ত্রী।
 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার খবর পাওয়ার পর নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, বিয়ের পর থেকেই আশিক ও তার পরিবার ঝরনাকে যৌতুকের জন্য নির্যাতন করতেন। মরদেহে আঘাতের চিহ্ন দেখে তারা সন্দেহের শিকার হন।
 

এ ঘটনায় নিহতের বাবা শহিদুল ইসলাম পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে তিনি চারজনকে অভিযুক্ত করেছেন এবং আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করেছেন।

 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানিয়েছেন, পুলিশ গৃহবধূর শ্বশুর রেজ্জাক মিয়াকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত চলছে।