সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাইকোর্ট ব্যারিস্টার সুমনের জামিন আবেদন খারিজ করেছেন

হাইকোর্ট ব্যারিস্টার সুমনের জামিন আবেদন খারিজ করেছেন

ঢাকা প্রেস নিউজ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার মিরপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার লিটন আহমেদ।
 

এর আগে, ১ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে মিরপুর থানার দুটি হত্যাচেষ্টা এবং খিলগাঁও থানার একটি হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল। পরে, মিরপুরের হত্যাচেষ্টা মামলায় তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।
 

১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া মিরপুর ১০ এলাকায় গুলিবিদ্ধ হন। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি। এই ঘটনায় ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। একই দিনে, মিরপুর-১০ নম্বর মোড়ে গুলিবিদ্ধ হন আদহাম বিন আমিন, এবং ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ১৯ জুলাই খিলগাঁও থানার বনশ্রী এলাকায় পায়ে গুলিবিদ্ধ মিজানুর রহমান মারা যান, এবং তার বাবা মো. কামাল হোসেন ২ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেন। ২২ অক্টোবর ঢাকায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হলে, তাকে এই তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।