সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৭:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

একদিন ম্যানেজ করলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি

একদিন ম্যানেজ করলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি

ঢাকা প্রেস নিউজ
 

রোজার মাস ধীরে ধীরে কাছাকাছি চলে এসেছে। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে। সে অনুযায়ী, সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
 

গত বছর ১৭ অক্টোবর ঈদুল ফিতরের জন্য পাঁচ দিনের ছুটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যা আগে ছিল ৩ দিন। ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
 

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এভাবে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি পাবেন।
 

তবে যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি নেন, তাহলে পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) ছুটি থাকবে। এভাবে ৩ এপ্রিল ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।