সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ফরিদপুর জেলা প্রতিনিধি:-

 

ফরিদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সমন্বয়করা।
 

৬০৪ সদস্যের বিশাল এ কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী রিয়াজুল ইসলাম (রিয়াজ) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সোহেল রানা।
 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাইফ খাঁ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. আশরাফ, যুগ্ম আহ্বায়ক হিসেবে আশিক আহম্মেদ নূর, এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে তাহসিন চৌধুরী স্থান পেয়েছেন। এছাড়া আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক পদে আনিসুর রহমান সজল, সংগঠক পদে লামিন ইসলাম এবং মুখপাত্র হিসেবে কাজী জেবা তাহসিন দায়িত্ব পালন করবেন।
 

কমিটির আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম জানান, আগামী ৬ মাসের জন্যে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হবে। যারা এ কমিটিতে বাদ পড়েছেন, তাদেরও এই সকল কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।