সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ট্যাক্স-ভ্যাট আদায় হয়: এনবিআর চেয়ারম্যান

বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ট্যাক্স-ভ্যাট আদায় হয়: এনবিআর চেয়ারম্যান

রাজশাহী প্রতিনিধি:-

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ট্যাক্স ও ভ্যাট আদায় হয় বাংলাদেশে। তিনি উল্লেখ করেন, "আমরা প্রতিবছর ঋণ নিয়ে বাজেট বাড়াচ্ছি, যা কোনোভাবেই কাম্য নয়।"
 

মঙ্গলবার রাজশাহীতে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

এনবিআর চেয়ারম্যান বলেন, "প্রকৃতপক্ষে ব্যবসায়ীরা ভ্যাট দেন না, ভ্যাট দেন গ্রাহকরা। বলা হয়, ব্যবসায়ীরা সরকারের হয়ে ভ্যাট আদায় করে সরকারকে দেবেন, কিন্তু এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলে না। ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দেন, ফলে আমাদের ঋণ করে বাজেট বড় করতে হয়। এক্ষেত্রে ট্যাক্সের আওতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।"
 

তিনি আরও জানান, "এনবিআর এখন থেকে শুধু অর্থ আদায়ের দায়িত্ব নেবে, আর এ সংক্রান্ত আইন প্রণয়ন করবে অন্য একটি প্রতিষ্ঠান। ভ্যাট-ট্যাক্স আদায়সহ অনেক সেবাকে অটোমেশনের আওতায় আনার প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।"
 

এনবিআর চেয়ারম্যান সুলতানগঞ্জ-মায়া নৌবন্দরে রাজস্ব আদায় প্রক্রিয়া দ্রুত চালু করার পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মেশিনারি পার্টস আমদানি করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
 

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়া জেলার ব্যবসায়ী ও চেম্বার নেতারা অংশ নেন।
 

আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যানের বক্তব্যের আগে ব্যবসায়ী নেতারা বলেন, "জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং বর্ধিত হারে ভ্যাট-ট্যাক্স প্রদান করতে গিয়ে ব্যবসায়ীরা অসুবিধায় পড়ছেন। তারা আসন্ন বাজেটে করের আওতা সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক কর, ভ্যাট ও শুল্ক বাড়ানো না করার পরামর্শ দেন।"