সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


 

নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চার চোর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী এ তথ্য জানিয়েছেন।
 

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার রাফিউল ইসলাম, মাঝিপাড়া এলাকার রকি ইসলাম, চকআমহাটি এলাকার শাহজাহান ও নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার জামাল শেখ।
 

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী জানান, ১৪ ডিসেম্বর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার শিবদুর গ্রামের রাকিবুল ইসলামের বাড়ির গ্রিল কেটে মোটরসাইকেল ও স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি রাকিবুল ইসলাম সদর থানায় অভিযোগ দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তালতলা হাফরাস্তা এলাকার জামালের ওয়ার্কশপ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।