সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুয়েট: অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক কার্যক্রম বন্ধ, হল ছাড়ার নির্দেশ

কুয়েট: অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক কার্যক্রম বন্ধ, হল ছাড়ার নির্দেশ

খুলনা ব্যুরো:-

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন সব ধরনের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি, শিক্ষার্থীদের আগামী বুধবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টার মধ্যে এসব হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
 

এছাড়া, কুয়েটের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা ৭ কার্যদিবস বৃদ্ধি করার অনুমোদন দেওয়া হয়েছে।