সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৬:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চাঁদপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি:-

 

চাঁদপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এক ভাড়াটিয়া দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। স্ত্রীর মরদেহ ফ্লোরে এবং স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
 

নিহতরা হলেন, সবুজ আহমেদ (৪০) এবং তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। তারা ৫-৬ মাস ধরে শাহজাহান পাটোয়ারীর ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। শিউলী আক্তার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
 

ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী জানান, দুপুরে শিউলীর মা যখন দরজা খোলা দেখতে পাননি, তখন তারা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 

চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, প্রথমে ৯৯৯-এ কল পেয়ে এসআই শফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে তাদের আত্মহত্যা হতে পারে। তবে শিউলীর গলায় আঘাতের চিহ্ন এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।