সর্বশেষ সংবাদ — পাতা ৩২৭
গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত
মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:- গাজায় ইসরাইলি গণহত্যা ও ভারতে মুসলিম নিধনের বিরুদ্ধে গতকাল (২১ মার্চ) শুক্রবার, বাদ জুমআ, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি দেশব্যাপী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ সমূহে বক্তাগণ গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে ইসরায়েলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা এবং ভারতে সংখ্যালঘু মুসলমান...
বন্দর ও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: বন্দর ও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ মার্চ বন্দর ইউনিয়ন বালুচর এলাকায় আনন্দ রিয়ারভিউ পার্কে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বন্দর থানা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বাছিরের সভাপতিত্বে ও বন্দর উপজেলা ছাত্রদল নেতা শফিকু...
পলাশবাড়ীতে একযোগে ৮ টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:- কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে একযোগে পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল...
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় কমিশনারের বাসভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহফিলে অংশ নিতে পেরে নিজের সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ধর...
সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ- সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (২১মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো: আবু সাঈদ। ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের স্টাফ রিপের্টাার মো...
ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃক বিভিন্ন গ্যারেজে অভিযান পরিচালনা
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:- আসন্ন ঈদ যাত্রায় ফিটনেসবিহীন বাস যেন চলাচল করতে না পারে সে উদ্দেশে (২১ মার্চ ২০২৫ খ্রি.) ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগের সহায়তায় বিআরটিএ, ঢাকা এর ৩ নং ও ৭ নং আদালত কর্তৃক আমিনবাজার ব্রিজ হতে নবাবেরবাগ মোড় পর্যন্ত বেড়িবাঁধের পাশে বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ...
পুলিশের আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী আজ শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত...
সংস্কার কমিশনের সুপারিশ সরকারকে দুর্বল করবে: মির্জা ফখরুল
ঢাকা প্রেস নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার কমিশনের সুপারিশের মূল লক্ষ্য আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে অবমূল্যায়ন ও ক্ষমতাহীন করা, যা শেষ পর্যন্ত একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে। শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা...
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির
ঢাকা প্রেস নিউজ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘জুলাই গণহত্যার’ দায়ে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানিয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর বাংলামটরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ দাবি জানান। সরকারের অবস্থান ও...
নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- কুড়িগ্রামের চিলমারিতে নিলাম ছাড়াই ব্রিজের পাশে সরকারি গাছ কেটে নিয়ে, রাতের আঁধারে তা সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২১ মার্চ) চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের, রাজারঘাট ব্রিজ সংলগ্ন সরকারি রাস্তার গাছ কাটার পরে তা সরিয়ে নেয়ার ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত সেই ব্যক্তির না...
বড়াইগ্রামে জমি নিয়ে ছুরিকাঘাতে ১জন খুন, আহত ২
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে গোরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে একজন ছুরিকাঘাতে খুন হয়েছে আহত হয়েছে ২ জন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার আহমেদপুর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহতের নাম নাজিমউদ্দিন। সে নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে। আহত হয়েছে আরিফ হোসেন (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৪০)। তাদের বাড়ি একই গ্রামে। তাদেরকে র...
বিচারের পর জনগণ ক্ষমা করলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে: রিজভী
ঢাকা প্রেস নিউজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। তবে আগে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, "আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু অপরাধের বিচার নিয়ে তেমন কথা বলা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এরপর...
‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট
ঢাকা প্রেস নিউজ জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, ভারতের পরিকল্পনায় ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন। তিনি লিখেছেন— ১১ মার্চ, দুপুর ২:৩০: কিছুদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে একটি নতুন ষড়যন্ত্র আনা হচ্ছে। এটি...
মুরাদনগরে অসহায় ও দুস্থ ১৭০ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ- ২১-০৩-২৫ ইং অসহায় ওদুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা। গতকাল শুক্রবার(২১ মাচ) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা জাহাপুর ইউনিয়নের কেয়ট গ্রাম কাশেমুল উলুম নূরানী হাফেজি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে...
জুলাই-আগস্ট আন্দোলনে মুরাদনগরে শহীদ পররিবারকে তারেক রহমানের ঈদ উপহার
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ- জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে কুমিল্লার মুরাদনগরে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচা...
রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২
নরসিংদী প্রতিনিধি:- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ শুক্রবার (২১ মার্চ) ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ ম...
ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল
গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ আল আমিন আহম্মেদ এর গ্রেফতার এবং অপসারণের দাবীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে।...
গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় অত্র বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব রামদেব চন্দ্র সরকার এর সভাপত্বিতে...






























