শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৪:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ ও কাল

ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ ও কাল

অনলাইন ডেস্ক:-

 

আজ শনিবার ও আগামীকাল রোববার দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
 

পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অনেক জায়গায় বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
 

আগামীকাল রোববারও একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের বিভিন্ন বিভাগে দু-একটি স্থানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকবে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
 

বিশেষ করে রোববার সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।