শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৪:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২

নরসিংদী প্রতিনিধি:-

 

 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ সহ ২ জন নিহত হয়েছে।


আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ শুক্রবার (২১ মার্চ) ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। ঘটনার সততা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।

 

রিপোর্ট লেখা পর্যন্ত আমিন মিয়ার লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।অন্য জনের লাশ হাসপাতালে আনা হচ্ছে। দুই জন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

 

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত এলাকার বাইরে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সালামের লোকজন। ঈদকে সামনে রেখে আজ ভোরে তারা এলাকায় উঠতে চাইলে প্রতিপক্ষ হাজী সামসু মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম, দা, ছুরি, ককটেল ও অস্ত্র সস্ত্র নিয়ে দুই পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই আব্দুস সালাম সমর্থক দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

 

রায়পুরা থানার ডিউটি অফিসার এস আই জুবায়ের বলেন, সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।