শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৩:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: সোমালিয়ান নাগরিক আটক

পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: সোমালিয়ান নাগরিক আটক

ফেনী সংবাদদাতা:-

 

ফেনীর পরশুরাম সীমান্তে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম আবদিওয়ালি মোহাম্মদ আলী (২৪)।
 

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবির সূত্র জানায়, মির্জানগর ইউনিয়নের সীমান্ত পিলার ২১৫৯/৩ এস-এর কাছ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির টহল দল তাকে ধরে ফেলে।
 

আটকের সময় আবদিওয়ালির কাছে থাকা পাসপোর্ট থেকে জানা যায়, তিনি ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ২৪ জুলাই পর্যন্ত বৈধ ভিসায় বাংলাদেশে অবস্থান করেছিলেন। এছাড়া, তার কাছ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়, যেখানে তিনি বিবিএ ৬০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে উল্লেখিত আছেন।
 

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় তার বিরুদ্ধে ফরেইন অ্যাক্ট ১৯৪৬-এর ৩ (২)(খ)/১৩/১৪ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিজিবি তাকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করবে।
 

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সোমালিয়ান নাগরিককে আটক করা হয়েছে।
 

এদিকে, এর আগে ১৯ মার্চ বিজিবির অভিযানে এক নাইজেরিয়ান নাগরিক এবং কিছুদিন আগে এক সুদানি নারীসহ এক জাম্বিয়ান নাগরিককেও আটক করা হয়েছিল। সীমান্তে নজরদারি বৃদ্ধির ফলে এ ধরনের অনুপ্রবেশের চেষ্টাগুলো দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।