শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৩:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃক বিভিন্ন গ্যারেজে অভিযান পরিচালনা

ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃক বিভিন্ন গ্যারেজে অভিযান পরিচালনা

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-



আসন্ন ঈদ যাত্রায় ফিটনেসবিহীন বাস যেন চলাচল করতে না পারে সে উদ্দেশে (২১ মার্চ ২০২৫ খ্রি.) ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগের সহায়তায় বিআরটিএ, ঢাকা এর ৩ নং ও ৭ নং আদালত কর্তৃক আমিনবাজার ব্রিজ হতে নবাবেরবাগ মোড় পর্যন্ত বেড়িবাঁধের পাশে বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 


 

ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃক বিভিন্ন গ্যারেজে অভিযান পরিচালনা


 

এ সময় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উক্ত প্রতিষ্ঠানসমূহের মালিকপক্ষকে যেকোনো বেআইনি কর্মের বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয় ও এই মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ট্রাফিক-মিরপুর বিভাগ প্রয়োজনীয় পুলিশি সহায়তা প্রদান করে। 
 

উক্ত অভিযানে উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর বিভাগ; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর বিভাগ; সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর জোন; সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-দারুস সালাম জোনসহ মিরপুর-ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।