শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৪:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

দেশের চলমান পরিস্থিতি নিয়ে মাহমুদুর রহমান মান্নার উদ্বেগ

দেশের চলমান পরিস্থিতি নিয়ে মাহমুদুর রহমান মান্নার উদ্বেগ

ঢাকা প্রেস নিউজ

 

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
 

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মাহমুদুর রহমান মান্না বলেন, "অন্তর্বর্তী সরকার যতক্ষণ ক্ষমতায় আছে, ততক্ষণ তারা একটি পূর্ণাঙ্গ সরকার। তাই তারা চুপচাপ বসে থাকতে পারে না। আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং আশা করি, সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
 

সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাব নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করা। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দীপু, মোফাখখারুল ইসলাম নবাবসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।