শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৩:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

সোনাহাট সেতু দিয়ে ৩৬ ঘন্টা পর যানচলাচল শুরু

সোনাহাট সেতু দিয়ে ৩৬ ঘন্টা পর যানচলাচল শুরু

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

৩৬ ঘণ্টা পর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের ওপর দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থেকে ব্রিজের ওপর দিয়ে যানচলাচল শুরু হয়।
 

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম।
 

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সোনাহাট বেইলি সেতুটির মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে যায়। এ অবস্থায় ছোট ছোট যানবাহন চলাচল করতে পারলেও দুইদিকে কয়েকশ ভারী যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় ওই পথে যাতায়াতকারীদের।
 

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার সোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক সোনাহাট সেতুর পূর্ব প্রান্তে উঠলে ব্রিজের পাটাতন ভেঙে যায়।
 

কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, সেতুটি অতি পুরোনো। মূলত ওভার লোডের কারণে বার বার এরকম সমস্যা সৃষ্টি হয়।