শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৪:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

পলাশবাড়ীতে একযোগে ৮ টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে একযোগে ৮ টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে একযোগে পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

 

২১ মার্চ শুক্রবার পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 

উপজেলার কিশোরগাড়ী, হোসেনপুর, বরিশাল, মহদীপুর, বেতকাপা, পবনাপুর,মনোহরপুর, হরিনাথপুর  ইউনিয়নে একযোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
 

এ কর্মসূচীতে পৃথক পৃথক ভাবে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুল মিয়া টেটন,মিল্লাত সরকার মিলন,পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল, সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ,সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, যুগ্ন আহবায়ক ফিরোজ কবির, আশরাফুল ইসলাম, আরিফ মুন্সি, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক হেলাল সরকার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য জাকিরুল মন্ডল, এপ্রিল মন্ডল, হামিদুল ইসলাম, নাজমুল ইসলামসহ অন্যান্যরা। 
 

এসময় ইউনিয়ন স্বেচ্ছা সেবকদলের আহবায়ক ও সদস্য সচিবসহ কমিটির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।