শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪২:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

গভীর রাতে টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ২৫, নিখোঁজ অনেকে

গভীর রাতে টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ২৫, নিখোঁজ অনেকে

মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে গেছে। বিজিবি নারী, পুরুষ ও শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করেছে, তবে আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
 

শুক্রবার দিবাগত রাত আড়াইটায় শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার সমুদ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায়। বিজিবি উদ্ধার অভিযান চালিয়ে ২৫ জনকে জীবিত উদ্ধার করেছে এবং তল্লাশি অব্যাহত রয়েছে।
 

এ ঘটনায় বিজিবির এক সদস্যও নিখোঁজ রয়েছেন। তবে এ বিষয়ে বিজিবি কোনো মন্তব্য করেনি।
 

স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, "আমি শুনেছি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে এবং বিজিবির এক সদস্যসহ আরও অনেকে নিখোঁজ রয়েছেন।"
 

প্রত্যক্ষদর্শীদের মতে, বিজিবির এক সদস্য সমুদ্রে ভাসমান রোহিঙ্গাবাহী নৌকাটিতে ওঠেন। স্থানীয় জেলেরা রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি থামানোর সংকেত দিলে উত্তাল সাগরের ঢেউয়ে এটি ডুবে যায়।
 

টেকনাফের জেলে ঘাটের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, "শাহপরীর দ্বীপের কাছে গভীর রাতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। বিজিবির এক সদস্যসহ অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।"
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।