মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিচারের পর জনগণ ক্ষমা করলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে: রিজভী

বিচারের পর জনগণ ক্ষমা করলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে: রিজভী

 

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। তবে আগে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, "আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু অপরাধের বিচার নিয়ে তেমন কথা বলা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এরপর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যদি জনগণ ক্ষমা করে, তাহলে তাদের রাজনীতি করার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।"
 

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 

জুলাই আন্দোলনে যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার দাবি করে রিজভী বলেন, "আওয়ামী লীগের অপরাধীদের বিচার নিশ্চিত হলে এবং জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে আমাদের কিছু বলার নেই। তবে যারা ছাত্র হত্যা ও অর্থ লোপাটের সঙ্গে যুক্ত নন, তাদের নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতেই পারে।"
 

এ সময় তিনি আরও বলেন, "অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে। আর যেন কোনো ফ্যাসিবাদী শাসনের উত্থান না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।"
 

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, "অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বললেও, গত ছয় মাসে কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি। দেশ এখনো স্থিতিশীল নয়। স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি মিললেও স্বৈরাচারমুক্ত পরিবেশ তৈরি হয়নি।"
 

তিনি আরও বলেন, "দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।"
 

অনুষ্ঠানে বিএনপির ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।