সর্বশেষ সংবাদ — পাতা ২৮৪
বন্দরে অস্ত্র ঠেকিয়ে জোরে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা
বিশেষ প্রতিনিধি:- শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরে হাটে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী। সোমবার (২জুন) আড়াই টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে আজমেীর ওসমানের ক্যাডার সহ ২০০/২৫০ জন হামলা চালায়। এসময় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত তরুণের মরদেহ হস্তান্তর
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএসএফের গুলিতে নিহত তরুণ প্রদীপ বৈদ্যের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার সকাল ১১টার দিকে চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ মরদেহটি কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবা...
সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক: নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ছয় সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দলের নিবন্ধন ও প্রতীকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাং...
বিকেল ৩টায় জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকার আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবে। বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পূর্ব-রেকর্ডকৃত বাজেট বক্তব্য উপস্থাপন করবেন। সংসদ ভেঙে যাওয়ায় এবার বাজেট বক্তৃতা সংসদে উপস্থাপনের পরিবর্তে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হবে। এ ছাড়া দেশের সকল বেসরকারি ট...
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন ও পুশইন আগ্রাসন,দ্বিপক্ষীয় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- ‘পুশ ইন’ ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তজুড়ে চলছে অস্থিরতা। দেশের কয়েকটি জেলার সীমান্ত এলাকার মতো কুড়িগ্রামের চারটি উপজেলার সীমান্তেও এ অস্থিরতা চলছে। বাংলাদেশিসহ রোহিঙ্গা নাগরিক, এমনকি ভারতীয় নাগরিকদের বিধিবহির্ভূতভাবে সীমান্তপথে বাংলাদেশে ঠেলে পাঠানো অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ...
পটিয়ায় জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎবার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়া প্রতিনিধি:- পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যােগে নানান কর্মসূচি মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। ৩০মে দিনব্যাপী খতমে কুরআন ও দোয়া মাহফিল বিকালে কিং অব পটিয়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসে...
চট্টগ্রামে বাস ভাড়া তদারকি ও সড়ক পরিবহন আইন প্রয়োগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত
ডেস্ক নিউজ:- পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অনেক সময়ে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রবণতা দেখা যায়। এই সমস্যা মোকাবেলায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় রোধে বিআরটিএর সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল নগরীর কদমতলী বিআরটিসি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউট...
কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি, আরো দুদিন অব্যাহত থাকবে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রামে উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলাসহ বেশ কয়েকটি নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। ফলে নদীর তীরবর্তী চরাঞ্চলের ফসলি জমি, বাদাম, ভুট্টা ও পেয়াঁজ ক্ষেত তলিয়ে গেছে। এতে ক্ষতিরমুখে পড়েছে কৃষকরা। অন্য দিকে জেলার বেশ কটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙনের। কুড়িগ্রাম...
চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতা গ্রেফতার
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:- চাঁদাবাজির অভিযোগে পৃথক পৃথক জায়গা থেকে দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আটকৃতরা হলেন মিরপুর সনিহল এলাকার চিহ্নিত চাঁদাবাজ বাবুল ওরফে ইটা বাবুল(বিএনপি'র বহিষ্কৃত নেতা) ও ঢাকা মহানগর উত্তরের ১১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী তরিকুল ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক স্ব-স্ব এলাকার...
টেকনো’র দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর চালু হলো ঢাকায়।
সম্প্রতি উত্তরার সেন্টারপয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি বড় মাইলফলক। এই স্টোরে গ্রাহকরা দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পাবেন। এই আয়োজনে সম্প্রতি উন্মোচিত হওয়া ক্যামন ৪০ সিরিজের সাফল্য উদযাপন করা হয়। এই ফ্ল্যাগশিপ স্টোরটি এই অঞ্চলের ব্যবহার...
রোহিঙ্গা বাবা-ছেলে ৯,৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি অভিযানে রোহিঙ্গা বাবা-ছেলেকে ৯,৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকায়, ময়মনসিংহ-টু-কিশোরগঞ্জ মহাসড়কে চট্টগ্রাম থেকে...
জাপান নিতে চায় ১ লাখ কর্মী, প্রধান উপদেষ্টার উদ্যোগে টাস্কফোর্স গঠন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক জাপান সফরকে ঘিরে সে দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “জাপানের বিভিন্ন কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে যে, আগামী পাঁচ বছরে তারা বাংলাদেশ থেকে অন্...
চারঘাটে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:- রাজশাহীর চারঘাটে কৃষি উদ্যোক্তার সৃষ্টির উদ্দেশ্যে উত্তম কৃষি চর্চার উদ্দ্যেশ্যে ২০২৪-২৫অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা জুন) সকালে উপ...
সোমবার থেকে দ্বিতীয় দফায় রাজনৈতিক সংলাপ শুরু
জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে হেয়ার রোডে সংলাপ উদ্বোধন করবেন অধ্যাপক ইউনূস জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। এই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার, ২ জুন বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে। রোববার (১ জুন) ঢাকায় এক সংবাদ...
চিলমারীতে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলার আসামীকে ঢাকায় গ্রেফতার করে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে, কুড়িগ্রাম জেলার চিলমারী থানার ধর্ষণ মামলার এজাহার ভুক্ত ০১নং আসামীকে গ্রেফতার করেন। জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মৌজাথানা (জু...
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও পশুর হাটে চাঁদাবাজি: সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৯
ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও কোরবানির পশুর হাটে চাঁদাবাজি রোধে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা...
সরকার নির্ধারিত হাসিল ছাড়া অতিরিক্ত অর্থ আদায় করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত কোনো অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। হাট ইজারাদার বা সংশ্লিষ্ট কেউ যদি এ নিয়ম ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক...
কুড়িগ্রামে প্রেসক্রিপশন হাতে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের রহস্যজনক মৃত্যু
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিডিআর (বিজিবি) সদস্যের মৃত্যু হয়েছে। পৌরসভার হায়াৎখাঁ গাবেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রোববার (০১ জুন) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের ছ...






























