বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাংবাদিক কাজলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল

সাংবাদিক কাজলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন  দৈনিক সংগ্রামের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম সিদ্দিকী কাজলের শারিরীক খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ 


ফোরামের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম বুলবুল। গতকাল রোববার বিকেলে তিনি ইউনাইটেড হাসপাতালে যান। এসময় মহানগরী আমীর দায়িত্বরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে সাংবাদিক কাজলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। তার সফলভাবে বাইপাস সার্জারি সম্পাদন হওয়ায় আল্লাহপাকের কাছে লাখো শুকরিয়া এবং তার দ্রæত সুস্থতা  কামনা করেন। তাকে ঈমান ও আমলের সাথে হেফাজত করেন এবং দীর্ঘ জীবন দান করে। মহান আল্লাহ পাক তার প্রতি সহায়  হোন। সেই সাথে চিকিৎসকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি তার  রোগ মুক্তির জন্য মহান রবের কাছে মোনাজাত করেন।