বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৮:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •

চট্টগ্রামে বাস ভাড়া তদারকি ও সড়ক পরিবহন আইন প্রয়োগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

চট্টগ্রামে বাস ভাড়া তদারকি ও সড়ক পরিবহন আইন প্রয়োগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

ডেস্ক নিউজ:-


পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অনেক সময়ে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রবণতা দেখা যায়। এই সমস্যা মোকাবেলায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় রোধে বিআরটিএর সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল নগরীর কদমতলী বিআরটিসি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়।


 

চট্টগ্রামে বাস ভাড়া তদারকি ও সড়ক পরিবহন আইন প্রয়োগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত


 

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদ হাসান, আফরিন ফারজানা পিংকি এবং রুমানা পারভীন তানিয়া।
 

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী সঠিক ভাড়ার তালিকা দৃশ্যমান না রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ভাড়া আদায়সহ বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ২টি মামলায় ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

চট্টগ্রামে বাস ভাড়া তদারকি ও সড়ক পরিবহন আইন প্রয়োগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত — ছবি ২


 

এক্ষেত্রে কদমতলী এলাকায় ঈদুল আযহাকে সামনে রেখে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ ,ইউনিক ,সৌদিয়া ,খাদিজা ভিআইপি সহ বেশ কিছু টিকেট কাউন্টার তদারকি করা হয় ।
 

জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে—নগরবাসীর নিরাপত্তা, যাত্রীসাধারণের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। 
আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। 

 

এদিকে সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবে সিইপিজেড ও কেইপিজেড এলাকায় ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর অনুরোধ জানান। কয়েকজন নিয়মিত যাত্রী সাধারণের অভিযোগ,প্রতি বছরই ঈদের সময় বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা ম্যাজিস্ট্রেট কে জানান ভুক্তভোগী গার্মেন্টস শ্রমিকদের কয়েকজন।


বিআরটিএ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কমিটির সমন্বয়কারী গণ বিষয় টি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।