মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক: নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক: নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ছয় সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দলের নিবন্ধন ও প্রতীকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
 

বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া জামায়াতের নিবন্ধন বাতিলের রায় বাতিল করেছেন। ফলে, পূর্বের অবস্থান বহাল থাকায় জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' ফিরে এসেছে।
 

তিনি বলেন, "এই রায়ের মাধ্যমে আমরা আমাদের আইনগত অধিকার ও ন্যায়বিচার ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনও উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছেন।"
 

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মতিউর রহমান আকন, মোবারক হোসাইন, অ্যাডভোকেট জসীমউদ্দীন ও আইনজীবী শিশির মনির।