মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

রাজনৈতিক সংস্কার বিষয়ক আলোচনার দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকের মাধ্যমে দ্বিতীয় দফার আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
 

সোমবার, ২ জুন বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিকেল ৪টা ৪৬ মিনিটে একাডেমিতে পৌঁছান।
 

বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং দুটি জোটের নেতারা অংশগ্রহণ করছেন। প্রাথমিকভাবে বেশ কয়েকটি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হলেও, পরে জমিয়তে উলামায়ে বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোটকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়।
 

বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন:

  • বিএনপি: স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী: নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ

  • এনসিপি: আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার

  • এলডিপি: চৌধুরী হাসান সারওয়ার্দী

  • গণসংহতি আন্দোলন: জোনায়েদ সাকি

  • বাংলাদেশ লেবার পার্টি: মোস্তাফিজুর রহমান ইরান

  • খেলাফত মজলিস: ড. আহমদ আব্দুল কাদের

  • বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: সাইফুল হক

  • গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর

  • সিপিবি: সাজেদুল হক রুবেল

  • বাসদ: বজলুর রশিদ ফিরোজ

  • এবি পার্টি: আসাদুজ্জামান ফুয়াদ

  • নাগরিক ঐক্য: সাকিব আনোয়ার
     

এছাড়াও ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
 

উল্লেখ্য, কমিশনের প্রথম দফার আলোচনা শুরু হয় ২০ মার্চ এবং শেষ হয় ১৯ মে। সে সময় মোট ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।