সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এফডিসিতে রামদা হাতে যুবক, টার্গেট ছিলেন শাকিব খান!

এফডিসিতে রামদা হাতে যুবক, টার্গেট ছিলেন শাকিব খান!

বিনোদন প্রতিবেদক:-

 

গত ৩১ মে রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। এক যুবক রামদা (চাপাতি) হাতে সেখানে প্রবেশ করে ভাঙচুর চালান এবং চিৎকার করে শাকিব খানের নাম নিতে থাকেন। পরে পুলিশ ওই যুবককে আটক করে।
 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের নাম মানিক মিয়া। তিনি দাবি করেন, জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের কাছে তার পাওনা টাকা রয়েছে। ‘গলুই’ সিনেমার শুটিংয়ের সময় তিনি সেখানে কাজ করেছিলেন, কিন্তু পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেন।
 

ঘটনার সময় এফডিসিতে উপস্থিত ছিলেন নির্মাতা গাজী মাহবুব। তিনি বলেন, “হঠাৎ করে হৈচৈ শুনে বাইরে বের হই। দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে এবং শাকিব খানের নাম ধরে ডাকছে। আমরা কাছে গিয়ে জিজ্ঞেস করলে সে জানায়, শাকিব খানের কাছে টাকা পায়। সে কারণেই তিনি এফডিসিতে এসেছেন।”
 

তিনি আরও জানান, “ওই যুবক বলছিল তার বাড়ি জামালপুরে। ‘গলুই’ সিনেমার শুটিংয়ের সময় সে কাজ করেছিল, কিন্তু তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। আমরা তখন চুপিচুপি পুলিশকে খবর দেই। পুলিশ আসা পর্যন্ত তাকে কথায় ব্যস্ত রাখি। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।”
 

ঘটনার পর এফডিসি কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করে। এরপর রবিবার (১ জুন) তাকে আদালতে পাঠানো হয়।
 

তবে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন।