সর্বশেষ সংবাদ — পাতা ২৮৩
শেষ মুহূর্তে জমে উঠেছে কুড়িগ্রামে পশুর হাটগুলো
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- ঈদুল আজহাকে কেন্দ্র করে কুড়িগ্রামে স্থায়ী ও অস্থায়ী গবাদি পশুর হাট বসেছে। গরু-ছাগল বেচাকেনার ধুম পড়েছে হাটগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে জেলায় এবার স্থায়ী অস্থায়ী মিলে মোট ২৯টি গরু-ছাগলের হাট বসেছে। কুড়িগ্রাম সদর, যাত্রাপুর হাট, মোগলবাসা হাট, কাঁঠালবাড়ি হাট, ভুরুঙ্গামারী হাট এস...
চারঘাটে বিনামূল্যে ভিজিএফ চাল পেলেন দশ হাজার পরিবার
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:- রাজশাহীর চারঘাট উপজেলা পৌরসভায় গরীব ও অসহায়দের জন্য সরকারী বরাদ্দের ঈদের উপহার হিসেবে মানবিক সহায়তা ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ চাল বিতরনে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী গ্রাম-আদালত প্রকল্প এর ইমতিয়াজ আহমেদ এর উপস্থিতিতে চাল বিতরন শ...
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন মে মাসেই ১১৬
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটেছে। চলতি বছরের মে মাসে উত্তরের জেলা কুড়িগ্রাম দিয়ে ১১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।পুশইনের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মধ্যে প্রায়ই বাড়ছে উত্তেজনা। বিভিন্ন সীমান্তে বিএসএফ,...
সোহমের বিপরীতে এক সিনেমায় সাতটি ভিন্ন চরিত্রে ইধিকা পাল
বিনোদন ডেস্ক:- একজন অভিনেত্রীর অভিনয় দক্ষতা কতটা বহুমুখী হতে পারে, তা যেন নতুন করে প্রমাণ করলেন ইধিকা পাল। একক একটি সিনেমায় সাতটি ভিন্ন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন সিনে অঙ্গনের সবাইকে। এই ব্যতিক্রমী অভিনয়ের মাধ্যমে তিনি আবারও বুঝিয়ে দিলেন—বিভিন্ন মাত্রার চরিত্রে অভিনয়ে তিনি সম্পূর্ণভাবে পারদর্শী। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনু...
জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ: সিপিডি
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বজায় রাখাকে জুলাই আন্দোলনের চেতনাবিরোধী বলে মন্তব্য করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির মতে, এটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়াসকে প্রশ্নবিদ্ধ করে। মঙ্গলবার সকালে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতু...
জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
অনলাইন ডেস্ক:- চলতি বছরের জি-৭ সম্মেলনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তবে এখনো পর্যন্ত কানাডা থেকে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণও পাঠানো হয়নি মোদিকে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর বরাতে এনডিটিভি জানিয়েছে, ১৫ থেকে ১৭ জুন কানাডার আলবার্টায় অনুষ্ঠেয় জি-৭ সম্ম...
ঈদ স্পেশাল রেসিপি: দই দিয়ে গরুর মাংস
অনলাইন ডেস্ক:- কোরবানির ঈদ মানেই বাড়িতে বাড়িতে জমজমাট রান্নাবান্না। গরু বা খাসির মাংসের নানা পদ তো হবেই, তবে একটু ভিন্ন স্বাদের কিছু ট্রাই করতে চাইলে তৈরি করতে পারেন দই দিয়ে গরুর মাংস। রইল এই অসাধারণ সুস্বাদু রেসিপিটি— 📝 প্রয়োজনীয় উপকরণ: গরুর মাংস (ছোট টুকরো করা) – ৭৫০ গ্রাম টক দই – ½ কেজি পেঁয়াজ (মাঝারি) – ২টি কাঁচা মরিচ – ৪-৫টি শুকনো পুদিনা প...
ঈদে রান্না করুন গরুর মাংসের মজাদার কোরমা
অনলাইন ডেস্ক:- কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে মাংস রান্নার উৎসব। একঘেয়েমি কাটিয়ে একটু ভিন্ন স্বাদের কিছু তৈরি করতে চাইলে গরুর মাংসের কোরমা হতে পারে দারুণ একটি পছন্দ। উপকরণ গরুর মাংস – ১ কেজি (মাঝারি টুকরো করে কাটা) জিরা গুঁড়া – ২ চা চামচ ধনিয়া গুঁড়া – ২ টেবিল চামচ শুকনা মরিচ – ৪টি হলুদের গুঁড়া – ½ চা চামচ গরম মসলার গুঁড়া – ২ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া...
হামজা এলে জেগে উঠল উন্মাদনা
ক্রীড়া প্রতিবেদক:- সেকেন্ড, মিনিট, ঘণ্টা—সময়ের কাঁটা যত ঘুরেছে, অপেক্ষার প্রহর ততই বেড়েছে। কারণ একটাই—হামজা দেওয়ান চৌধুরী আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জমে উঠেছিল উৎসুক জনতার ভিড়। অবশেষে ঘিয়ে রঙের জ্যাকেট ও কালো থ্রি-কোয়ার্টার পরা হামজা বিমানবন্দর থেকে বের হতেই যেন উল্লাসের জোয়ার বয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা...
আজ দেশের যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
আজ মঙ্গলবার দেশের আটটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেল...
টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩ জন
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (আজ) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। প্...
আসামে ১৩২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, সিকিমে বিপর্যয়
অনলাইন ডেস্ক:- ভারতের আসাম রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরে গত ২৪ ঘণ্টায় ৪১৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৮৯৩ সালের পর একদিনে সর্বোচ্চ। এর মাধ্যমে ভেঙে গেছে শহরের ১৩২ বছর আগের ২৯০.৩ মিলিমিটার বৃষ্টিপাতের পুরনো রেকর্ড। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণি প্রবাহ ও নিম্ন স্তরের ট্রফের সম্মিলনে এই অস্বাভাবি...
শান্তি নিবিড় পাঠাগার এর উদ্যোগে বিনামূল কোরআন উপহার প্রদান করা
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- আজ সোমবার সকাল ১০ পরে পরিপূর্ণ ভাবে কোরআন শিক্ষা শেষে বিনা মূল্যে ১টি করে কোরআন ১৬ জনের হাতে তুলে দেওয়া সহ একজন অসহায় পরিবারকে এক বান্ডিল-টিন দেওয়া হয় । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা পরিচালক নাহিদ উজ্জামান প্রধান অতিথি বক্তব্য রাখেন রাধাকান্তপুর ডিগ্রী ক...
চাঁপাইনবাবগঞ্জে পলাতক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বাসী । সোমবার ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে জানানো হয় – রাজনৈতিক পটপরিবর্তন...
কেজিতে বিক্রি হচ্ছে কুড়িগ্রামের খামারে গরু-ছাগল
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রামে কেজিতে বিক্রি হচ্ছে গরু-ছাগল। ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ও দেশীয় পদ্ধতিতে গরু লালন-পালন এবং মোটাতাজা করছেন জেলার খামারিরা। শেষ মুহূর্তেও পশুর পরিচর্যায় ব্যস্ত তারা। গরু-মহিষ ছাগলসহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু মোটাতাজা বা হৃষ্টপুষ্ট কর...
ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন সৌদি প্রবাসী হিরো আলম
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মহাবৈ গ্রামের রাজীব মিয়া ওরফে হিরো আলম (৩২), সৌদি আরবে অবস্থানকালে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। সোমবার (২ জুন) সকালে দাম্মামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ লাখ টাকা ঋণ ও সহায়-সম্পদ বিক্রি করে এক বছর আগে হোসেনপুর উপজেলার আদম ব্যবসায়ী আজিজুলের মাধ্যমে সৌদি আরব যান হিরো আলম। তাকে এক...
পতেঙ্গায় প্রাইম এগ্রোর সুন্দর ও পছন্দনীয় গরু বিক্রয় কার্যক্রম চলছে
হোসেন বাবলা-কৃষি সংবাদ:- নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত রোডস্থ চরপাড়া এলাকায় প্রাইম এগ্রো'র পরিচালনায় পবিত্র ঈদুল আজহা( কোরবানি) উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভালো জাতের গরু -ছাগল খামারে লালন পালন করে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে কোরবানির উপযোগী করে সুলভে বিক্রয় করা হয়। খামারের বিশ্বস্ত কেয়ার টেকার দিয়ে অতিযত্ন ও মনোরম পরিবেশে, সম্পূর্ণ প্...
কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুরাদনগর উপজেলা প্রতিনিধি:- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর বাখরাবাদ কলেজপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—বি চাপিতলা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত এবং একই গ্রামের মোঃ হিরো। রবিবার রাতে পরিচালিত অভিযানে মোঃ হিরো...






























