সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইমার্জিং এশিয়া কাপ স্থগিত: শ্রীলঙ্কায় আবহাওয়া ও স্বাস্থ্যঝুঁকি প্রধান কারণ

ইমার্জিং এশিয়া কাপ স্থগিত: শ্রীলঙ্কায় আবহাওয়া ও স্বাস্থ্যঝুঁকি প্রধান কারণ

স্পোর্টস ডেস্ক:-

 

আগামী ৬ জুন শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ। তবে বৈরী আবহাওয়া ও স্বাস্থ্যঝুঁকির কারণে টুর্নামেন্টটি স্থগিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
 

আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শাম্মি ডি সিলভা নিশ্চিত করেছেন, চলমান বৃষ্টি মৌসুম এবং চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসিসির কাছে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট স্থগিতের অনুরোধ করে লঙ্কান বোর্ড, যা বিবেচনায় নিয়ে এসিসি স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করে।
 

তবে এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টটি ভবিষ্যতে আয়োজনের প্রতিশ্রুতি তারা বজায় রাখছে।
 

এসিসির বর্তমান সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, “তরুণ নারী ক্রিকেটারদের দক্ষতা বিকাশ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইমার্জিং এশিয়া কাপের গুরুত্ব আমরা ভালোভাবেই বুঝি। তাই যত দ্রুত সম্ভব নতুন সূচি ঘোষণা করে আমরা টুর্নামেন্টটি আয়োজন করব।”