সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রোহিঙ্গা বাবা-ছেলে ৯,৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার

রোহিঙ্গা বাবা-ছেলে ৯,৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি অভিযানে রোহিঙ্গা বাবা-ছেলেকে ৯,৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

 

রোহিঙ্গা বাবা-ছেলে ৯,৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার


 

সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকায়, ময়মনসিংহ-টু-কিশোরগঞ্জ মহাসড়কে চট্টগ্রাম থেকে নেত্রকোণাগামী শামীম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
 

গ্রেফতারকৃতরা হলেন:
১. ফরিদ আলম (৪৯), পিতা: দ্বীন মোহাম্মদ, মাতা: ছালেমা খাতুন।
২. নুর মোহাম্মদ (২২), পিতা: ফরিদ আলম, মাতা: তৈয়বা বেগম।
উভয়ের ঠিকানা: কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার।

 

তাদের কাছ থেকে মোট ৯,৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট (৫,০০০ + ৪,৮৬০) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
 

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।